সংযোগ মেডিকেল সেন্টার
প্রতিষ্ঠাতা: ডা. সুলতান মাহমুদ (প্রতিষ্ঠাকাল: ১৯৯০)
সংযোগ মেডিকেল সেন্টার ১৯৯০ সালে প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডা. সুলতান মাহমুদ-এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। তাঁর নিষ্ঠা, অভিজ্ঞতা ও মানবসেবার আদর্শে পরিচালিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩৫ বছর ধরে সুনামের সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
২০২০ সালে প্রতিষ্ঠাতার মৃত্যু পরবর্তীতে তাঁরই সুযোগ্য সন্তান ডা. সাইফুল ইসলাম সোহেল (রেজি: নং-৩৯৮৯৫) অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর তত্ত্বাবধানে সংযোগ মেডিকেল সেন্টার পূর্বের ঐতিহ্য বজায় রেখে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।
বর্তমানে প্রতিষ্ঠানটির দুটি শাখা কার্যক্রম পরিচালনা করছে:
- ১. কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা বাজারে, পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে অবস্থিত।
- ২. কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দরবেশ বাজার, বাগমারা রোডে, ডাচ্ বাংলা ব্যাংকের সংলগ্ন।
সংযোগ মেডিকেল সেন্টার রোগীদের আস্থা, নির্ভরতা এবং সেবার মান বজায় রেখে ভবিষ্যতেও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয়ে অগ্রসর হচ্ছে।
